২০২৫ সালের এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ

২০২৫ সালের এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ রবিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে ফল দেখা যাবে।
ফলাফল জানতে:

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার জানান, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন।

বোর্ডের তথ্য অনুযায়ী, ৯২,৮৬৩ শিক্ষার্থী মোট ২,২৩,৬৬৪টি খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

সবচেয়ে বেশি আবেদন এসেছে গণিতে—৪২,৯৩৬টি খাতা। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯,৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬,২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩,৫৫৮টি খাতার জন্য আবেদন জমা পড়ে। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি।

পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না; বরং নম্বর যোগ-বিয়োগের সঠিকতা, কোনো প্রশ্ন বাদ পড়েছে কিনা, ওএমআর শিটে সঠিকভাবে নম্বর উঠেছে কিনা—এসব যাচাই করা হয়। প্রয়োজনে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ডগুলোর সর্বশেষ তথ্যে জানা যায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ৬ লাখ ৬৬০ জন অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩,২৪,৭১৬ জন এবং ছাত্রী ২,৭৫,৯৪৪ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন